| 21.11.2009 | 02:00 UTC
বৃহত্তম ম্যাচ-ফিক্সিং কেলেঙ্কারি প্রত্যক্ষ করলো জার্মানি
গত চার বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার, একটি ম্যাচ-ফিক্সিং কেলেঙ্কারি প্রত্যক্ষ করলো জার্মানি৷ সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, ইউরোপীয়ান লিগের নয়টি ম্যাচ সহ এ বছরের প্রায় ২০০টি ফুটবল ম্যাচের ফলাফলই আগে থেকে ঠিক করা ছিল৷ আর আশ্চর্য এটাই যে, ২০০৫ এবং ২০০৯ - দু'বারই এই অপরাধচক্রের কেন্দ্রবিন্দু ছিল জার্মানিতে৷ এবং খুব সম্ভবত বার্লিনের একটি কাফে'তে৷ তবে কোন কোন প্লেয়ার, কোচ, রেফারি বা ক্লাব কর্মকর্তাদের ঘুষ দিয়ে এই ম্যাচগুলি ফিক্স করা হয়েছে - সে ব্যাপারে তদন্ত এখনো চলছে৷ এদিকে, ইউরোপীয় ফুটবলের ইতিহাসে এটিই বৃহত্তম ম্যাচ-ফিক্সিং কেলেঙ্কারি বলে মন্তব্য করেছেন উয়েফা'র মুখপাত্র পেটার লিমাখার৷


